বৃন্দাবন কলেজের বাংলা বিভাগ
- মোঃ তারেক মিয়া

বৃন্দাবন সরকারি কলেজ, বিদ্যা-বনের মূল
বাংলা বিভাগ তার প্রাণ ফোটা পদ্মফুল।
আশায় বুক বেঁধে সবে এই পথে রোজ আসে,
সাহিত্য-সাথী করে মনে প্রাণে ভালোবাসে।

বিভাগ-প্রধান আজহার স্যারের স্নেহের ছোঁয়া পাই
তাঁরই হাতে এ বিভাগের সঠিক দিশা চাই।
তিনি পথ দেখান যত্নে, জ্ঞানের কপাট খুলে,
বাংলা ভাষার মর্যাদা যায় না যেন ভুলে।

আসাদ স্যারের ক্লাসে শুনি কবিতার ধ্বনি
অন্ধকার দূরে যায় প্রাণে আসে আগমনী।
ছন্দ-অলংকার আর ভাবের গভীর তলে,
আলোচনা তাঁর কণ্ঠে অনর্গল চলে।

নাটক-উপন্যাসের গভীর পথের সাথী
পার্থ স্যারের কথায় কাটে রাতের আঁধারি।
চরিত্রের বিশ্লেষণ আর জীবনবোধের পাঠ,
আমাদের মননে ফোটে সাহিত্যের হাট।

নানা কাব্যের ব্যাকরণ নাজমিন ম্যামের হাতে
জটিল নিয়ম সহজ হয়, যুক্তিরই সাথে।
ভাষা-শিক্ষার দৃঢ় ভিত্তি গড়েন তিনি এসে,
ব্যাকরণও ভালো লাগে তাঁর মিষ্টি হাসিতে।

বদলি হলেও মিলি ম্যাডাম, স্মরণে চিরদিন
ভালোবাসা ও শ্রদ্ধা তাঁর প্রতি, হয়না কভু ক্ষীণ।
যে ক'দিন ছিলেন সাথে, দিয়েছেন যে শিক্ষা,
সে আলোয় আলোকিত আজও আমাদের দীক্ষা।

সকল ছাত্র-ছাত্রীর ভিড়ে পূর্ণ এই প্রাঙ্গণ
তোমাদের পদক্ষেপে মুখরিত বিভাগীয় অঙ্গন৷
তোমরাই এই বিভাগের আসল অহংকার,
বাংলা ভাষার প্রতি থাকুক সবার অঙ্গীকার।


০১-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026